মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

****
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ: ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ: ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রোববার (১ জুন) রাত দেড়টায় মানিকগঞ্জ জেলা কারাগারের পাশে উচুটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্ৰেপ্তার নূর মোহাম্মদ মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের মো. নয়া মিয়ার।

পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ’র নেতৃত্বে এসআই শাহিনুর রহমান সাথে অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উচুটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অতঃপর রাত দেড়টায় ঢাকা-আরিচা মহাড়কের দক্ষিণ পাশে উচুটিয়া সাইফুল ইসলামের এসি অ্যান্ড ইলেকট্রিক সেন্টার নামক দোকানের সামনে ফাঁকা জায়গায় মাদকদ্রব্যসহ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এবং মাদক ব্যবসায়ীর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য ৭ লাখ টাকা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের এ ধরনের মাদক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ