রাণীশংকৈলে শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিক পালিত

রানীশংকৈলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত।

রানীশংকৈল প্রতিনিধিঃ

হাসিনুজ্জামান মিন্টু,,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার আয়োজনে


বিএনপির ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিক পালিত
ছবি: সংগৃহীত

রানীশংকৈলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত।

 

রানীশংকৈল প্রতিনিধিঃ

 

হাসিনুজ্জামান মিন্টু,,, 

 

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার আয়োজনে 

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩০ মে) বিকালে ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলী’র সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি খলিলুর রহমান, নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস।

 

এছাড়াও অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জিয়া পরিষদের আহ্বায়ক, শরিফ উদ্দীন মাস্টার, ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি, গোলাম রসুল, হামিদুর রহমান, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র, যুগ্ম সাধারণ সম্পাদক, মুনতাসির আল মিঠু, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, যুবদল সদস্য, মোমিন, মুক্তারুল ইসলাম মুক্তার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।

এর আগে বিকাল ৪ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 ভিউ