বরিশালে চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
আটকের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল সহ ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার (২৭ মে) সকালে জানিয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন।
এর আগে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসায় এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তার মিলিটারির ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মধ্য কন্দেবপুর এলাকার মন্নাফ লস্করের ছেলে বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদরের মোস্তফাপুর বাঘেরপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে মো: নাজমুল (৩০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চানপুরা শরীফ বাড়ির ইয়াকুব আলীর মেয়ে সাথী আক্তার (৪০)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাজমুল রুপাতলী এলাকার একটি অটো গ্যারেজের মালিক, বাকিরা সকলে বরিশাল নগরের ধান গবেষণা ও সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি হলুদ অটোরিকশার খণ্ড খণ্ড অংশ ও চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি সিম বিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে ডিবির এসআই মো. লোকমান, এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
বরিশালে চেতনা নাশক খাইয়ে লুট।১৭মোবাইল সহ আটোক ৪ | আই নিউজ বিডি
বরিশালে চেতনা নাশক খাইয়ে লুট।১৭মোবাইল সহ আটোক ৪
সদোর উপজেলা প্রতিনিদি বরিশাল
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0