লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত, সহযোগিতা… | আই নিউজ বিডি

লক্ষ্মীপুর

লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত, সহযোগিতা প্রদানে ধন্যবাদ

লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সহযোগিতা প্রদানে ধন্যবাদ জানিয়েছে উপস্থিতদের..
Eidok-এ শেয়ার
লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত, সহযোগিতা প্রদানে ধন্যবাদ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:


লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ সোমবার (২৬ মে '২৫) জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিক্তা রানী দাস, ম্যানেজার ফ্লাশ ফ্লাড রিকভারী মোস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপকারভোগী এবং উত্তরণ কর্মীবৃন্দ।


উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও প্রকল্প হাতে নেয়া এবং আরও বেশী উপকারভোগীকে সহযোগিতা করার আহবান জানান।


বক্তারা বলেন, দাতা সংস্থা ইকো এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত রেসটোরেশন অফ বেসিক সার্ভিসেস এণ্ড লাইভলী হুড ইন নোয়াখালী এবং লক্ষ্মীপুর ডিষ্ট্রিক ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ, দিঘলী,মান্দারী ইউনিয়ন এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের পর লাইভলীহুড সাপোর্ট,শর্তহীন টাকা প্রদান, ল্যাট্রিন ও টিউবওয়েল মেরামত এবং হাইজিন প্রোমোশন ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।


প্রকল্পের মাধ্যমে উল্লেখিত ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারে শর্তহীন ৬ হাজার টাকা, ১৭৫ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে শর্তহীন নগদ অর্থ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।


এছাড়াও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক ১২০০ পরিবারকে দিনব্যাপী লাইভলীহুড প্রশিক্ষণ (গবাদি পশু/হাঁস-মুরগি পালন, দর্জি/কাপড় ব্যবসা/কুটির শিল্প এবং ক্ষুদ্র ব্যবসা) প্রদান করা হয়েছে।  প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ১২০০ পরিবারকে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রথম বার ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয়বার ৯ হাজার টাকাসহ ১২০০ পরিবারের প্রতিটি পরিবারকে ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সার্বিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 ভিউ