রেন্টু চাকলাদার ও তার স্ত্রী সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত..
Eidok-এ শেয়ার
রেন্টু চাকলাদার ও তার স্ত্রী সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত । দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ মে) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টির নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।

এই প্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 7 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 ভিউ নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ রাজনীতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 75 ভিউ আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 ভিউ পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার রাজনীতি পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 55 ভিউ