ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি | আই নিউজ বিডি

ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি

****
Eidok-এ শেয়ার
ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি
ছবি: সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি:

পারিবারিক কলহের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসলি জমিতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় প্রতিপক্ষ। সেই পথ ধরে ফসল আনার সময় হামলার শিকার হন হাসিনা বেগম (৪৫) ও তাঁর স্বামী নজরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় হাসিনাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার সাহাবাজ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ তুচ্ছ বিষয় নিয়ে নজরুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মূল রাস্তার পাশে নজরুলের জমি থাকলেও শহিদুলের বাড়ি ভেতরে। আগে উঠান দিয়ে নজরুলের পরিবার যাতায়াত করলেও দুই মাস আগে শহিদুল বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। শুধু পায়ে হাঁটার জন্য অল্প জায়গা ফাঁকা রাখলেও ফসল পরিবহনের রাস্তা একরকম বন্ধই হয়ে যায়।

গত মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে স্ত্রী হাসিনাকে সঙ্গে নিয়ে ধান কাটতে যান নজরুল। এর আগেই ট্রলিতে ইট কিনে বাড়িতে ফিরছিলেন শহিদুল। পথে শহিদুলকে দেখে হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন, জমিতে যাব কিভাবে?’ পরে দুজনেই মাঠে যান ধান কাটতে।

পরে বিকেলে ধান কেটে মাথায় আঁটি বহন করে বাড়ি ফিরছিলেন হাসিনা বেগম। শহিদুলের উঠান পার হওয়ার সময় পিছন থেকে শহিদুলের ছেলে মোসাদ্দেক হোসেন রবিন (২২) লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

হাসিনাকে বাঁচাতে এগিয়ে গেলে শহিদুল (৫০), তার দুই ভাই শাহজাহান (৪২) ও সাজু (৪৫), ছেলে রবিন এবং ভাতিজা রোকনের লাঠির আঘাতে আহত হন নজরুল ইসলাম, তার বৃদ্ধা মা নছিমন বেওয়া (৭০) ও বোন নূর নাহার।

পরে স্থানীয়রা হাসিনা ও নজরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নজরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অবস্থার অবনতি হওয়ায় হাসিনাকে রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সরেজমিনে দেখা যায়, নজরুল ইসলামের ফসলি জমিতে যাতায়াতের একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছিলেন শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা। ফলে দীর্ঘদিন ধরেই ওই পথ দিয়ে কৃষিকাজে যাতায়াতে বিঘ্ন ঘটছিল। তবে ঘটনার পরদিন স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেড়াটি সরিয়ে দেন শহিদুল ও তার পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘নজরুল ও তার স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে আহত করার ঘটনা আমরা নিজের চোখেই দেখেছি।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ