গাজায় ইসরায়েলি হামলায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ১২৪ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
গাজায় ইসরায়েলি হামলায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন
ছবি: সংগৃহীত

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে রোববার (১১ মে) সকালে এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতি থেকে জানা যায়, শুক্রবার ভোর থেকে শনিবার রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং এ সময় শতাধিক ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ছাড়া গাজার কয়েকটি স্থানে রোববার ভোরেও ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল-জাজিরা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবারের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৮১০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে। 

গত ১৯ জানুয়ারি  দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে গাজায় ফের  বিমান হামলা শুরু করে ইসরায়েল। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা আন্তর্জাতিক ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 ভিউ বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 ভিউ ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ আন্তর্জাতিক ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 79 ভিউ ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট আন্তর্জাতিক ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 ভিউ চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন আন্তর্জাতিক চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 109 ভিউ জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আন্তর্জাতিক জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 114 ভিউ সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ আন্তর্জাতিক সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 94 ভিউ