সিলেট

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটে ফ্রি চক্ষু ক্যাম্প সেবার আয়োজন ১৫০০ মানুষের জন্য

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিলেট সিটির ৩৮ নং ওয়ার্ডে যুবদল নেতার উদ্দ্যোগে পনেরো,শ মানুষ পেলো ফ্রী চক্ষু সেবা..
Eidok-এ শেয়ার
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটে ফ্রি চক্ষু ক্যাম্প সেবার আয়োজন ১৫০০ মানুষের জন্য
ছবি: সংগৃহীত

সিলেট থেকে-নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সিলেট নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের তেমুখীস্থ শরিফ কমিউনিটি সেন্টারে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়।

‘সুস্থ চোখ, সুন্দর জীবন’ স্লোগানকে সামনে রেখে যুবদল নেতা কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান শামীমের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পটি ছিল তাঁর উদ্যোগে তৃতীয় ফ্রি চক্ষু ক্যাম্প। এতে প্রায় ১ হাজার ৫০০ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি অপারেশন, চশমা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের হাসপাতালে নেওয়া, থাকা-খাওয়া, অপারেশন-পরবর্তী কালো চশমা ও দুই মাসের ওষুধ সরবরাহ এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সবুজ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি করিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে ইনক্লুসিভ আই হসপিটাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 36 ভিউ ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা জেলার খবর ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 40 ভিউ কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা জেলার খবর কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 ভিউ ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা জেলার খবর ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 66 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 52 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 80 ভিউ ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা জেলার খবর ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 ভিউ