খানসাময় আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি মেরামত ও রিজেনারেশন সেন্টার

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি রিজেনারেশন, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সেবা আর একধাপ এগিয়ে নিতে খানসামায় যাত্রা শুরু করলেন, রোহান ব্যাটারী রিজেনারেশন সেন্ট..
Eidok-এ শেয়ার
খানসাময় আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি মেরামত ও রিজেনারেশন সেন্টার
ছবি: সংগৃহীত

 

স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী
স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী

 

 নতুন ব্যাটারি কেনার আগে পুরোনো ব্যাটারির কার্যক্ষমতা ফিরিয়ে আনার সুযোগ থাকায় প্রতিষ্ঠানটিতে আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকেরা।

বাইপাস রোডের চৌধুরী রাইস মিল সংলগ্ন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল হক চৌধুরী। আধুনিক ডিজিটাল মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে আইপিএস ব্যাটারি রিজেনারেশন, ব্যাটারি মেরামত ও রক্ষণাবেক্ষণ, ব্যাটারি টেস্টিং ও বিশ্লেষণ, ডিস্টিলড ওয়াটার সরবরাহ, পুরোনো ব্যাটারি এক্সচেঞ্জ এবং সার্ভিস পিকআপ ও ডেলিভারির সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর দাবি, ডিজিটাল মেশিনের মাধ্যমে ব্যাটারির রিজেনারেশন করে এর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি আয়ু সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা এবং ওয়ারেন্টিসহ সার্ভিস দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ব্যবহারের ফলে আইপিএসসহ বিভিন্ন ধরনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। এ অবস্থায় নতুন ব্যাটারি কেনার আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পুরোনো ব্যাটারির অবস্থা জানা এবং প্রয়োজন অনুযায়ী মেরামত বা রিজেনারেশন করার সুযোগ রয়েছে। এতে ব্যাটারির অবস্থা বিবেচনায় নিয়ে গ্রাহকেরা সিদ্ধান্ত নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ কৃষি-অর্থ ও বাণিজ্য সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ 17 ভিউ স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি 32 ভিউ মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা কৃষি-অর্থ ও বাণিজ্য মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা 44 ভিউ সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা কৃষি-অর্থ ও বাণিজ্য সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা 19 ভিউ সবার আগে দেশ তারপর কার পকেট? কৃষি-অর্থ ও বাণিজ্য সবার আগে দেশ তারপর কার পকেট? 106 ভিউ বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম 18 ভিউ বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও 6 ভিউ