যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ,হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আলমিনা।
শেরপুরে যৌতুকের দাবিতে আলমিনা আক্তার নামে এক গৃহবধূকে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, আলমিনা আক্তারের বাবা একজন অসহায় দিনমজুর। দরিদ্র বাবার পক্ষে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
একজন অসহায় শ্রমজীবী বাবার মেয়েকে এভাবে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আর কত নারীকে নির্যাতনের শিকার হতে হবে?
যৌতুক কোনো অধিকার নয়, এটি একটি সামাজিক অপরাধ ও অভিশাপ। একজন নারী বিয়ের পর স্বামীর সংসারে সম্মান, নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন; নির্যাতনের শিকার হওয়ার জন্য তাঁর জন্ম হয়নি।
আমরা আলমিনা আক্তারের সুচিকিৎসা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আর কোনো আলমিনাকে যেন যৌতুকের বলি হতে না হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, নিশ্চিত হোক ন্যায়বিচার।
#fypviralシ #fypシ #foryoupageシ #foryouシ #fbpost #FreeFire