সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে (৮মে) বৃহস্পতিবার  বিকেল তিনটায় পাঠাগারের হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।..
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে রবীন্দ্রজয়ন্তী পালিত
ছবি: সংগৃহীত

আব্দুস সামাদ আফিন্দী,::

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে (৮মে) বৃহস্পতিবার  বিকেল তিনটায় পাঠাগারের হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি মহসিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, অনলাইন নিউজ পোর্টাল দিগন্ত বার্তা ২৪-এর সম্পাদক মামুন আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুনাম দিগন্ত-এর সম্পাদক রাহমান তৈয়ব, গণপাঠাগারের সহসভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, প্রচার সম্পাদক সাইফুর রহমান এবং নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আক্তার শিরিন, সফিকুল হক, লাভলী আক্তার, সাবিকুন নাহার প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বরং বিশ্বমানবতার এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে আলো ও প্রেরণার পথ দেখায়।

অনুষ্ঠান শেষে কবিগুরুর রচনা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত اخبار منطقه খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 51 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী اخبار منطقه ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ اخبار منطقه ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার اخبار منطقه সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু اخبار منطقه চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা اخبار منطقه চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ اخبار منطقه চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views