কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের… | আই নিউজ বিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারীয়া দাখিল  মাদ্রাসার সুপারের বিরুদ্ধে..

Hasan Mahmud Joy avatar   
Hasan Mahmud Joy
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারীয়া দাখিল   মাদ্রাসার সুপারের বিরুদ্ধে..
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারীয়া দাখিল   মাদ্রাসার সুপারের বিরুদ্ধে..
ছবি: সংগৃহীত
জালিয়াতি ও অনিয়ম এর অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারীয়া দাখিল 

মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

জালিয়াতি ও অনিয়ম এর অভিযোগ  

তারিখ ৯/১১/২০২৬ 

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ঘটনা প্রকাশ পেয়েছে। সর্বশেষ বেতন বিলে স্বাক্ষর জালিয়াতি ও ঘষামাজার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে উক্ত মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হন ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. শহীদুল ইসলাম আকন্দ। মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ৫-৬ মাস যাবত বেতন-বিল বন্ধ থাকায় সভাপতি সাহেব গত ৩ নভেম্বর বেতন বিল প্রদানের জন্য একটি রেজুলেশন করেন।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার সুপার বেতন বিল জমা দিয়ে ৩-৪ ঘণ্টা লাপাত্তা হয়ে যান মাদ্রাসার সুপার সাইদুল রহমান নিয়মিত   স্বাক্ষর না করে, সেখানে নিজের মতো করে অনিয়মিত স্বাক্ষর দেন। পরবর্তীতে সভাপতির স্বাক্ষর জালিয়াতির চেষ্টা ও ওভাররাইটিং করেন সুপার।
শিক্ষকরা বিল জমা দিলে এডহক কমিটির সবাই স্বাক্ষর করলেও সুপার গত ৫ নভেম্বর সভাপতির কাছ থেকে বেতন বিলগুলো নিয়ে ব্যাংকে জমা দিয়ে  লাপাত্তা হন এবং প্রায় ৩ ঘণ্টা তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী অফিস সহকারী মো. সফিয়ার রহমান মাদ্রাসার সুপারকে খোঁজাখুঁজি শুরু করেন। সুপার তার পদবী বেতন বিলে পরিবর্তন করতে পারেন এমন সন্দেহ প্রকাশ করে বিষয়টি সোনালী ব্যাংক ম্যানেজারকে গুরুত্বের সাথে অবহিত করেন এবং অনুরোধ জানান যেন বেতন বিলে কোনো প্রকার ঘষামাজা বা ফুট দিয়ে মিশিয়ে জালিয়াতি করা না হয়।
দুপুর ১টার দিকে সুপার সোনালী ব্যাংক ম্যানেজারের নিকট আসলে ম্যানেজার বকেয়া বিলগুলো দেখতে চান। এসময় দেখা যায়, বিল কপিতে পদবীর জায়গায় হোয়াইট ইনার (ফুট) দিয়ে মিশিয়ে ভুল পদবী প্রয়োগ করা হয়েছে এবং ৪র্থ শ্রেণির কর্মচারীর বয়স ৬৯ বছরের জায়গায় ৬২ বছর দেখানো হয়েছে। এই ঘটনায় ব্যাংকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ম্যানেজার বিলকপিগুলো ফেরত দেন এবং সভাপতির কাছে গিয়ে সঠিকভাবে লিখে জমা দিতে বলেন।
ম্যানেজার বিষয়টি মাদ্রাসার সভাপতিকে জানালে তিনি স্পষ্ট জানান যে, ঘষামাজা বা ফুট দিয়ে মিশানো কোনো বিলে তিনি স্বাক্ষর করেননি; বরং সুপার নিজেই ওভাররাইটিং করেছেন এবং সভাপতি এই জালিয়াতির সাথে কোনোভাবেই জড়িত নন। খবর পেয়ে উপস্থিত জনতা ও শিক্ষক-কর্মচারীরা সুপারের এই দুর্নীতি ও জালিয়াতির তীব্র বিচার দাবি করেন।
মাদ্রাসার সভাপতি মো. শহীদুল ইসলাম আকন্দ সুপারের এমন দুর্নীতি ও জালিয়াতিতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং বিধি মোতাবেক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উপস্থিত জনতাকে শান্ত করেন। তিনি শিক্ষকদের পুনরায় বিল প্রস্তুত করে নিয়ে আসার নির্দেশ দিয়ে জানান, আজকেই সকলের সামনে বিলে স্বাক্ষর করা হবে। তিনি আরও সতর্ক করে দেন যে, সুপার কর্তৃক বেতন বিলে ওভাররাইটিং বা ঘষামাজা করা বিলগুলো ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা দীর্ঘ বৈঠকে এই বিষয়ে কিছু সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় সম্পর্কে একটি রেজুলেশন করা হয়। নবগঠিত সভাপতিকে মাদ্রাসার সুপার কর্তৃক বারবার অপমান, অসম্মান ও অবহেলা করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
অনুসন্ধানে মাদ্রাসার সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে আরও নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দীর্ঘ তালিকা পাওয়া গেছে:
১. গত মার্চ ২০২৪ ইং তারিখে অবৈধভাবে অফিস সহকারী নিয়োগ।
২. মো. সফিয়ার রহমান (অফিস সহকারী)-কে ২০২৩ সালে ভুয়া স্টাফ প্যাটার্ন সৃজন করে এবতেদায়ী শিক্ষক দেখিয়ে অবৈধভাবে নিয়োগ প্রদান।
৩. মাদ্রাসার সুপার মো. সফিয়ার রহমানের পদবীর ফাঁকা স্থানে অধিদপ্তরে ভুল তথ্য দিয়ে গোপনে ইবিজেটি পদবী প্রদর্শন।
৪. এনটিআরসিএ সনদ জালিয়াতি করে মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান (মার্চ ২০১৮ ইং)।
৫. অবৈধ নিয়োগ ও জালিয়াতির মামলায় অতীতে দুই দফায় জেলহাজতে প্রেরণ।
৬. মাদ্রাসার দানকৃত জমি বিক্রি ও ভোগ দখলসহ মাদ্রাসা তহবিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ।
৭. শিক্ষক ও কর্মচারীর নামে আদালতে দায়ের করা মামলা সিআইডি’র তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়া।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতিবাজ সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator