হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ | আই নিউজ বিডি

হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ

হাতিয়ায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে যৌথ অভিযানে ১৫০ মণ ইলিশ মাছ ও ৩টি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। বুধবার (৭ মে ২০২৫) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গা..
Eidok-এ শেয়ার
হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ
ছবি: সংগৃহীত

হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ

 

হাতিয়ায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে যৌথ অভিযানে ১৫০ মণ ইলিশ মাছ ও ৩টি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। বুধবার (৭ মে ২০২৫) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ।

 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল নামের তিনটি ফিশিং বোট থেকে প্রায় ৬ হাজার কেজি (১৫০ মণ) ইলিশ মাছ, যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা, জব্দ করা হয়। এ সময় ৫৬ জন জেলেকে আটক এবং তিনটি বোট জব্দ করা হয়।

 

পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব-প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। আটককৃত ট্রলারগুলোকে জরিমানা করা হয় এবং ৫৬ জন জেলেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সরকারের পক্ষ থেকে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েথাকে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ