চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত।

দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ..
Eidok-এ শেয়ার
চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত।
ছবি: সংগৃহীত

বুধবার(২৮ অক্টোবর) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে। 

নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। 

জানা গেছে, ওই সময় দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী ট্রাভেলস নামে একটি গেটলক যাত্রীবাহি বাস রানীরবন্দর বাজারগামী আলহাজ্ব খলিলুর রহমানের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক  খলিলুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত খলিলুর রহমানকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দশমাইল হাইওয়ে থানার এস আই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি তাদের হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 23 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 24 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 89 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 39 ভিউ শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 ভিউ নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ জেলার খবর নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 83 ভিউ কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু জেলার খবর কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 84 ভিউ