আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Eidok-এ শেয়ার
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
 
বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে আমতলী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
আমতলী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আমতলী থানার অফিসার ইনচার্জের (ওসি) মো: ইয়াকুব হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন সিকদারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার আমিনুর ওরফে আকাশ আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. মোতাহার হাওলাদারের ছেলে। তাঁর বয়স ২৬ বছর।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা জেলার খবর শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 59 ভিউ নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ জেলার খবর নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 65 ভিউ কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু জেলার খবর কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 66 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 61 ভিউ নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি জেলার খবর নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি 54 ভিউ পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের জেলার খবর পোশাক খাতের দীর্ঘস্থায়ী অস্থিরতায় ব্যাংকিং খাতে বড় খেলাপি ঋণের আশঙ্কার কথা বিশেষজ্ঞদের 54 ভিউ শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  জেলার খবর শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা  51 ভিউ