সোদিতে প্রবাসীর মৃত্যু, কুলিয়ারচরে নিজ বাড়িতে শোকের মাতাম | আই নিউজ বিডি

সোদিতে প্রবাসীর মৃত্যু, কুলিয়ারচরে নিজ বাড়িতে শোকের মাতাম

****
Eidok-এ শেয়ার
সোদিতে প্রবাসীর মৃত্যু, কুলিয়ারচরে নিজ বাড়িতে শোকের মাতাম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সাদেক খন্দকার (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিজ বেডরুমে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত সাদেক খন্দকার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দী গ্রামের খন্দকার বাড়ির মৃত আমির খন্দকারের ছোট ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। 

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ কর্মস্থলের দায়িত্ব পালন শেষ করে বসায় ফেরেন তিনি। কিছুক্সণ পর স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে নিকটস্থ এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার রুমমেট মুঠোফোনে সাদেক খন্দকারের মৃত্যুর খবর জানান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলে মো. সানি (২৯) বর্তমানে কিশোরগঞ্জ আব্দুল হামিদ মেডিকেল কলেজে কর্মরত। মেয়ে উর্মি আক্তার (২২) তাদের পরিবারের সাথেই থাকেন। 

সাদেক খন্দকারের মা রৌশনারা বেগম জানান, পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর ধরে বিদেশে ছিলেন তার ছেলে। সৌদি আরবে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে নিয়মিত পরিবারের খরচে সহযোগিতা করতেন তিনি।

স্ত্রী স্বপ্না বেগম বলেন, আমার স্বামী পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রবাসে ছিলেন। রাতে তার মৃত্যুর সংবাদ পেলাম, বুঝতে পারছি না এখন কিভাবে কি হবে। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানাই।

ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, সাদেক খন্দকারের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তাকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছিI

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ধর্ম ও শিক্ষা মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 34 ভিউ সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ ধর্ম ও শিক্ষা সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 74 ভিউ শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ ধর্ম ও শিক্ষা শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 40 ভিউ ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ধর্ম ও শিক্ষা ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 67 ভিউ নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন ধর্ম ও শিক্ষা নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 162 ভিউ সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ ধর্ম ও শিক্ষা সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 68 ভিউ ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ধর্ম ও শিক্ষা ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 129 ভিউ