ফরিদপুরে দুই দিন পর নদে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে দুই দিন পর নদে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে দুই দিন পর নদে মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পূজামণ্ডপ দেখতে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ভাটিলক্ষীপুরের মদনখালী স্লুইসগেট-সংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৌশিক সাহা জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
‎পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে মায়ের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাড়ি ফেরেন কৌশিক। পরে পোশাক পরিবর্তন করে আবার পূজা দেখতে বের হন তিনি। এ সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসার গেটের চাবি সঙ্গে নিয়ে যান। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি।
‎পরদিন সোমবার (১৯ অক্টোবর) পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ি ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তাঁর প্যান্টের পকেট থেকে একটি চাবিও উদ্ধার করা হয়।
‎খবর পেয়ে কৌশিকের বাবা ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরনের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। পরে পকেটে পাওয়া চাবিটি নিয়ে তাঁর বাসার তালা পরীক্ষা করা হয়। চাবি দিয়ে তালা খোলায় পরিচয় নিশ্চিত হতে সহায়তা মেলে।
‎কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন জানান, মরদেহ পচে ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে চাবিটি নিয়ে বাসার তালা পরীক্ষা করা হয়। এতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
‎ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ সময় সিআইডি ও পিবিআই সদস্যরাও উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ