শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা
শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা,জীববৈচিত্র্য সংরক্ষণ ও বাস্ততন্ত্র পুনরুদ্ধারে যুবকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার(১৮ অক্টোবর) শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে কোডেক কর্মশালাটির আয়োজন করে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ বন টইল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য অনাথ মন্ডল।  

কর্মশালায় ইকোসিস্টেম বাস্ততন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন কোডেক কর্মকর্তা শামিমুল আরেফিন সুমন।  কোডেক কর্মকর্তা গাজী ফারুক হোসেনের সঞ্চালনায় কর্মশালায় একটি পরিকল্পনা তৈরী,মতামত যাচাই করা হয়।  পরবর্তীতে উপজেলার খুঁটিকাটা গ্রামে ১৫০টি বৃক্ষরোপন করা হয়।  

ছবি- শ্যামনগরে যুবকদের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার কর্মশালা।  

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator