গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার… | আই নিউজ বিডি

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার নারায়ণগঞ্জের যুবক

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার নারায়ণগঞ্জের যুবক

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে এক সন্তানের জননীর সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকা..
Eidok-এ শেয়ার
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার নারায়ণগঞ্জের যুবক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার নারায়ণগঞ্জের যুবক

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে এক সন্তানের জননীর সাথে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের এক যুবক। অভিযুক্ত যুবকের নাম আব্দুল্লাহ (২৬)। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুল্লাহ শ্রীপুরে এক সন্তানের মা লিপীর (২৫) সাথে দেখা করতে আসেন। অভিযোগ রয়েছে, লিপী নিজেই ফোন করে আব্দুল্লাহকে ডেকে নেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর লিপী তাঁর সাথে সম্পর্কের কথা অস্বীকার করেন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের উসকানিতে আব্দুল্লাহ গণধোলাইয়ের শিকার হন।

​ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

​এ বিষয়ে লিপীর সাথে কথা বললে তিনি জানান, তাঁর একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছিলেন আব্দুল্লাহ। সেই সূত্রে তাঁদের পরিচয় হয়। তবে আব্দুল্লাহর সাথে তাঁর কোনো প্রেমের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

​অন্যদিকে, ভুক্তভোগী আব্দুল্লাহ বলেন, "আমি তাকে বিয়ে করতে আসিনি, কেবল দেখা করতে এসেই এই মবের (গণপিটুনি) শিকার হয়েছি।"

​এদিকে পুরো ঘটনাটি সামনে আসার পর স্থানীয় সাধারণ মানুষের মনে নতুন এক প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেরই প্রশ্ন, এই ঘটনার পেছনে কোনো হানি ট্র্যাপ বা প্রতারণার ফাঁদ লুকিয়ে আছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আরও তদন্তের দাবি উঠেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ