সাম্প্রদায়িক সম্প্রীতিতে গড়ে উঠুক সম্প্রীতিময় বাংলাদেশ - দুর্গাপূজায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির শুভেচ্ছা

সাম্প্রদায়িক সম্প্রীতিতে গড়ে উঠুক সম্প্রীতিময় বাংলাদেশ - দুর্গাপূজায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির শুভেচ্ছা..
Eidok-এ শেয়ার
সাম্প্রদায়িক সম্প্রীতিতে গড়ে উঠুক সম্প্রীতিময় বাংলাদেশ - দুর্গাপূজায় আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বান্দরবান, আলীকদম ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (১৫ অক্টোবর ২০২৬) বিজ্ঞপ্তি নং-১৮/২০২৬ এ এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানে গড়ে উঠুক একটি সুন্দর ও সম্প্রীতিময় বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি সদস্যরা বদ্ধপরিকর।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রয়োজনীয় পরিকল্পনা ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে পূজামণ্ডপসমূহের রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সদর দপ্তর বিজিবি নির্দেশনা এবং ব্যাটালিয়নের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ০৪ (চার) প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সর্বসাধারণকে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের বাংলাদেশ দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 63 ভিউ স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 66 ভিউ কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান বাংলাদেশ কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 67 ভিউ বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 93 ভিউ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল বাংলাদেশ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 165 ভিউ রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বাংলাদেশ রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 80 ভিউ বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী বাংলাদেশ বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 148 ভিউ