হাতিয়ার সন্তান শাহাদাত হোসাইন: বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ত… | আই নিউজ বিডি

হাতিয়ার সন্তান শাহাদাত হোসাইন: বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ত নাম

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দেশের একটি আস্থার প্রতীক হয়ে উঠেছেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তরুণ প্রযুক্তিবিদ শাহাদাত হোসাইন। ছোটবেলা থেকেই ইন্টারনেট প্রযুক্তির প্রতি ছিলো তার প্রবল আগ্রহ। সেই আগ্..
Eidok-এ শেয়ার
হাতিয়ার সন্তান শাহাদাত হোসাইন: বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ত নাম
ছবি: সংগৃহীত

হাতিয়ার সন্তান শাহাদাত হোসাইন: বাংলাদেশের সাইবার জগতের এক বিশ্বস্ত নাম

 

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে দেশের একটি আস্থার প্রতীক হয়ে উঠেছেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তরুণ প্রযুক্তিবিদ শাহাদাত হোসাইন। ছোটবেলা থেকেই ইন্টারনেট প্রযুক্তির প্রতি ছিলো তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি প্রযুক্তি ব্যবহারে সচেতনতা গড়ে তোলেন এবং শুরু করেন সাইবার জগতের এক নাটকীয় যাত্রা।

 

২০১৯ সালে এক দুঃখজনক ঘটনার মাধ্যমে এই যাত্রা শুরু হয়, যখন শাহাদাতের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। আইডিটিতে সংরক্ষিত ছিলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এ ঘটনার পর থেকেই দেশের সাধারণ মানুষকে সাইবার সহায়তা দেওয়ার ইচ্ছা জাগে তার মনে। তিনি সিদ্ধান্ত নেন, অনলাইনের এই অপরাধ প্রতিরোধে একজন সচেতন নাগরিক ও সোস্যাল এক্টিভিস্ট হিসেবে কাজ করবেন।

 

তিনি ভারতের একটি প্রখ্যাত সাইবার গ্রুপ ICSF (Indian Cyber Security Force)-এ যুক্ত হয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। দক্ষতা অর্জনের পর তিনি অনলাইনে সাধারণ মানুষের সেবা দিতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন সাইবার নিরাপত্তার একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে।

 

২০২০ সাল থেকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছেন। আজ দেশের বহু সেলিব্রিটি, রাজনৈতিক নেতা, এবং গণ্যমান্য ব্যক্তি তাদের ব্যক্তিগত সাইবার নিরাপত্তার জন্য শাহাদাত হোসাইনের ওপর নির্ভর করেন।

 

শাহাদাতের একমাত্র লক্ষ্য — দেশের প্রতিটি মানুষ যেন সাইবার জগত সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের নিরাপদ রাখতে পারে। নিজের মাটি থেকে, নিজের দেশের হয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া এই তরুণ আজ বাংলাদেশের সাইবার নিরাপত্তার এক বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠেছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ