বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিমুকসুদপুরেত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিমুকসুদপুরেত..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিমুকসুদপুরেত..
বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিমুকসুদপুরেত..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিমুকসুদপুরেত

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
‘শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠ দেন না, আলোর পথে এগিয়ে দেন একটি প্রজন্মকে’—এই ভাবনা সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু নাইম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম শরীফ, উজানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু, এসজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, প্রভাকরদী আবুবকর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপার রবিউল ইসলাম এবং ১ নম্বর টেংরাখোলা সরকারি প্রাথমিক মডেল স্কুলের প্রধান শিক্ষিকা আছমা খানমসহ অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।

বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও মর্যাদা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator