ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা..

রিমল তালুকদার টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি avatar   
রিমল তালুকদার টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি
ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা..
ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
****

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন খালিদ, সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার মোঃ তাহাজ্জত হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক শামীম, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আহসান ওবায়দুল্লাহ, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিকল্প নেই।

এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator