নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছনে মিলল যুবকের মরদেহ | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছনে মিলল যুবকের মরদেহ

নড়াইল, যুবকের মৃতদেহ
Eidok-এ শেয়ার
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছনে মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) এই বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মিলন মোল্যার পক্ষের আসামি রফিকুল পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের লোকজন রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।
কালিয়া থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত রফিকুল কাঞ্চনপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।  মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 80 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ