বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগে মোসলেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।

 

আটক মোসলেম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।

 

হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. আমিনুল ইসলাম জানান, মসজিদের দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি আনসার সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।

 

তিনি বলেন, “দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরে বকশীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম বলেন, “ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর আনসার সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।”

 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, “মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।”

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা জেলার খবর অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা 15 ভিউ খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা জেলার খবর খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা 19 ভিউ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ জেলার খবর ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ 9 ভিউ রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা জেলার খবর রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা 8 ভিউ আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার জেলার খবর আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার 35 ভিউ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ জেলার খবর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ 25 ভিউ দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা জেলার খবর দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 22 ভিউ