উজিরপুরে মেহেদী সরদারের বিরুদ্ধে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ… | আই নিউজ বিডি

উজিরপুরে মেহেদী সরদারের বিরুদ্ধে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির আউয়াল সরদারের ছেলে মেহেদী সরদারের বিরুদ্ধে মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ..
Eidok-এ শেয়ার
উজিরপুরে মেহেদী সরদারের বিরুদ্ধে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেহেদী সরদার এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের অর্থ জোগাড় করতে তিনি বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করেন—এমন অভিযোগও উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বড়াকোঠা বাজারে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং মেহেদী সরদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বড়াকোঠা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা এলাকায় মাদক, জুয়া ও ব্ল্যাকমেইলসহ কথিত অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বড়াকোঠা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আনিস মহাজন, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ, স্থানীয় বাসিন্দা মো. এরশাদ, রফিক, লিটন মোল্লাসহ এলাকার সচেতন নাগরিকরা।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক ও কথিত ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে মেহেদী সরদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিষয়টির প্রকৃত চিত্র নিশ্চিত হওয়া সম্ভব।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 72 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 100 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ