সাতক্ষীরায় পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী..
সাতক্ষীরায় পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকালে জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ)-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারীদের ফাইনাল ম্যাচে সাতক্ষীরা সদর থানা দল দেবহাটা থানা দলকে এবং পুরুষদের ফাইনালে দেবহাটা থানা দল সাতক্ষীরা সদর থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),  মিথুন সরকার; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা; জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator