জয়পুরহাট

জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৯ দিন পর কাফি খন্দকার (৯) নামে এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুর ..
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

নিহত কাফি খন্দকার ওই গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল বিকেলে কাফি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। তবে সন্ধ্যার আগে অন্যান্য শিশুরা বাড়ি ফিরলেও কাফি আর ফেরেনি। পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর থেকেই উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল পরিবারের।

 

শনিবার দুপুরে শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড়ে কাফির অর্ধগলিত মরদেহ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

 

কাফির পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ের ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে।

 

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, "শিশুটির মরদেহ গলে-পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ