পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মৃত্যু, শোকে পাথর দুই পরিবার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মৃত্যু, শোকে পাথর দুই পরিবার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মৃত্যু, শোকে পাথর দুই পরিবার..
পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মৃত্যু, শোকে পাথর দুই পরিবার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরের ইউনিয়নের সোনাতলা গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরের ইউনিয়নের সোনাতলা গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর '২৬) ২টার দিকে ঘটনাটি ঘটে।
 
নিহত শিশুরা হলো দক্ষিণ সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
 
শুক্রবার বাড়ির জুম্মার নামাজে যাওয়ার ফাঁকে এবং বাড়ির সবার অজান্তে নানাবাড়ি বেড়াতে এসে অসাবধানতাবশত: পুকুরে ডুবে আব্দুল্লাহ ও ইকবাল নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
সোনাতলা গ্রামের সোহারাব গাজী, আবু রায়হান, ইউনুস আলীসহ একাধিক ব্যক্তি জানান, শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ঐ সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়।
 
ঘটনাটি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে প্রথম আসে আসে। তিনি শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশু দু,টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
 
স্থানীয় ইউপি সদস্যের খবরে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
তিনি বলেন, এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator