চাঁদপুরের কচুয়া বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর সাচার এলাকায় বেসরকারি হসপিটালে অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। অভিযানে সাচার রেনেসাঁস হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক ক্লিনিককে অনিয়মের অভিযোগে মোট ৬০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সাচার রেনেসাঁ হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং নিবন্ধিত কোনো চিকিৎসক ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের জন্য মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, হাসপাতালগুলোর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান মেনে চলতে এলাকার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকগুলোকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন এবং সাচার পুলিশ ফাঁড়ির একদল সদস্যসহ হসপিটাল কর্তৃপক্ষ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।