ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু চলবে তিন মাস  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু চলবে তিন মাস 

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু চলবে তিন মাস 
ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু চলবে তিন মাস 
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনের পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক র‍্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

উপজেলা পরিষদ হল রুমে শনিবার সকাল ৯টায় আয়োজিত ভিডিও কনফারেন্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সটি প্রত্যক্ষ করেন।

ভিডিও কনফারেন্স শেষে ঈশ্বরগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে শহরে একটি জনসচেতনতামূলক র্যা লি বের করা হয়। র‍্যালীতে আইনশৃঙ্খলা বিভাগের প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‍্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, পরিচ্ছন্নতা একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই তিন মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে। আগামী তিন মাস বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ডেঙ্গুর ঝুঁকি কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator