পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে জখম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে জখম..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে জখম..
পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে জখম..
ছবি: সংগৃহীত

****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

 পাঁচবিবি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সীতামাতখুর গ্রামে মাদকের প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্ত মাদক কারবারিরা। আহতরা হলেন দেলোয়ার ও রেজোয়ান হোসেন সনি।

স্থানীয়দের অভিযোগ, রনি, জনি ও রানা নামে তিন সহোদর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকবিরোধী সচেতনতা করতে গেলে তারা চাকু ও রামদা নিয়ে হামলা চালায়। এতে দেলোয়ারের হাত প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সনির গলা ও হাতে জখম হয়।

আহতদের প্রথমে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ারকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযুক্তরা পলাতক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator