এক সময়ের বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়েছে হা-ডু-ডু খেলা প্রতিযোগিতা। উক্ত খেলায় অংশগ্রহণ করেন কাচারীপাড়া সিনিয়র একাদশ বনাম কাচারীপাড়া জুনিয়র একাদশ।
জনপ্রিয় এ খেলাটির ঐতিহ্য টিকিয়ে রাখতে শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর কাচারীপাড়া ঝিরা নদীর পাড়, লক্ষীপুর কাচারীপাড়া যুব সমাজের উদ্যোগে এই ফাইনাল হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।
নূরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য হেলিম মিয়ার সহ-সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট পোল্টি ব্যাবসায়ী, জাব্বাপাড়া মোহাম্মদ এলাছ মিয়া।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনকাম টেক্স, প্রধান সহকারী মারুফ আহম্মেদ, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী সজিব মিয়া, সাইদুর রহমান ইউপি সদস্য আগরপুর, লিটন মিয়া ইউপি মেম্বার পদপ্রার্থী গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন।
সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মহসিন রানা বাদল।
দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় লক্ষ্য যায়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।
পূর্ব গোবরিয়া এলাকা থেকে খেলা দেখতে আসা নয়ন মিয়া বলেন, ছোটবেলায় অনেক হা-ডু-ডু খেলা দেখছি। এরপর আর দেখি নাই। অনেক বছর পর আবার খেলা দেখলাম। ভালোই লাগল।
চাচার সাথে খেলা দেখতে এসে উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী শ্রুতি বলেন, দাদু এবং বাবার মুখে হা-ডু-ডু খেলার কথা শুনেছি কিন্তু কোন দিন দেখিনি আজ দেখলাম। খুব মজা পেয়েছি।
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।