সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা..
সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।..

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলকে অবৈধভাবে সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে অনুমোদিত মূল্যে মানসম্মত সার ও বালাইনাশক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator