স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী দেবগ্রাম গ্রামের কৃতি সন্তান জাতীয় স্বীকৃতি প্রাপ্ত কবি , সাংবাদিক আফজল খান শিমুলের উপর এলাকার মাদকসেবী , ইলেকট্রিক ব্যবসায়ী মৃত উৎপল দত্তের তিন ছেলে কর্তৃক হামলার শিকার হয়েছেন।
ঘটনায় প্রকাশ, কবি আফজল খান শিমুল তার বাসার দুইটি বৈদ্যুতিক পাখা রাধানগরে অবস্থিত " উৎপল ইলেকট্রিক হাউজে" নিয়ে গেলে সে গত এক বছর ধরে দেম-দিচ্ছি বলে ঘুরাতে থাকে। এ ব্যাপারে গতকাল নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা না থাকায় প্রচন্ড গরমে কবি অসুস্থ হয়ে পড়লে তাদের নিকট হতে ঐ পাখাগুলি তার চাচাত ভাই উসসুফসহ আনতে যান। কিন্তু পাখাগুলি না দিয়ে বরং কবি ও তার ভাইকে কিল-ঘুসি মেরে মারাত্মক জখম করে। এ সময়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দোকান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এরপর কবি ও তার চাচাত ভাই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ওই মাদকসেবী ও সন্ত্রাসী ভাইদের বিরুদ্ধে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।
আখাউড়া থানার পুলিশকে দ্রুত ফোন দিলে পুলিশ আসতে দেরী করায় এ সুযোগে সন্ত্রাসী তিন ভাই নিশ্চিন্তে পালিয়ে যায়।
জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব তানভীরুল ইসলাম বলেন, কবি আফজল খান শিমুলের উপর হামলার বিষয়টি আমলে নিয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।