জুয়ারিদের কারণে ভোগান্তিতে সাধারণ ইউজার, ৫০০ টাকার কম লেনদেনে বাধা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জুয়ারিদের কারণে ভোগান্তিতে সাধারণ ইউজার, ৫০০ টাকার কম লেনদেনে বাধা..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
জুয়ারিদের কারণে ভোগান্তিতে সাধারণ ইউজার, ৫০০ টাকার কম লেনদেনে বাধা..
জুয়ারিদের কারণে ভোগান্তিতে সাধারণ ইউজার, ৫০০ টাকার কম লেনদেনে বাধা..
ছবি: সংগৃহীত

জুয়া ও অবৈধ অনলাইন লেনদেন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এর প্রভাব পড়ছে সাধারণ ব্যবহারকারীদের ওপর।..

 

 জুয়ারিদের লেনদেন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ছোট অংকের লেনদেনেও দেখা দিচ্ছে নানা সীমাবদ্ধতা।

বিশেষ করে ৫০০ টাকার কম অংকের লেনদেন করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ইউজাররা। জরুরি প্রয়োজনে অল্প পরিমাণ টাকা লেনদেনের প্রয়োজন হলেও অনেক সময় সেই লেনদেন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এতে প্রশ্ন উঠছে—জুয়া ও অবৈধ লেনদেন বন্ধ করতে গিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক আর্থিক লেনদেন কেন বাধাগ্রস্ত হবে?

জুয়ারিদের দমন করতে গিয়ে যদি সাধারণ ব্যবহারকারীদেরই ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই ব্যবস্থা কতটা কার্যকর এবং যৌক্তিক—এমন প্রশ্নও তুলছেন ভুক্তভোগীরা।

জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক ও বৈধ লেনদেন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি উঠেছে।

ইসতিয়াক আহমেদ শিহাব
আই নিউজ বিডি, নাটোর

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator