নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার রাতের আঁধার নয়, প্রকাশ্য দিনের আলোতে শরীয়তপুরে ঝটিকা মিছিল করেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে শরীয়তপুর শহরের প্রধান সড়ক ও শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেলা শাখার শীর্ষস্থানীয় নেতাদের সরাসরি নেতৃত্বে এই মিছিলটি পরিচালিত হয়। ভিডিওতে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। মিছিল চলাকালে ব্যস্ততম ওই সড়কের পাশে অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ডোমসার-গঙ্গানগর-কাজিরহাট সড়কের দক্ষিণ প্রান্ত থেকে একটি সুশৃঙ্খল দলীয় মিছিল অত্যন্ত সতর্কতার সঙ্গে গঙ্গানগর বাজারে প্রবেশ করে। কয়েক মিনিট স্লোগান দিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ভিডিওগুলো নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে ব্যাপকভাবে প্রচার করেন। এর আগেও শরীয়তপুরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের বক্তব্যে অসঙ্গতি দেখা গেছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘গত রাতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল শো-ডাউন বের করেছে—এমন তথ্য পেয়েছি। অন্যদিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে।
শরীয়তপুরে দিনে দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তোলপাড় সারা দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
শরীয়তপুরে দিনে দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তোলপাড় সারা দেশ..
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এবার রাতের আঁধার নয়, প্রকাশ্য দিনের আলোতে শরীয়তপুরে ঝটিকা মিছিল করেছে। রবিবার দুপুরে শরীয়তপুর শহরের প্রধান সড়ক ও শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এই মিছি..
কোন মন্তব্য পাওয়া যায়নি