মাধবপুরে ‘তাজমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী-পুরুষসহ আটক ১০.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ‘তাজমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী-পুরুষসহ আটক ১০..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ‘তাজমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী-পুরুষসহ আটক ১০..
মাধবপুরে ‘তাজমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী-পুরুষসহ আটক ১০..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর বাজারে ‘তাজমহল’ আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল আবাসিক হোটেলে নারী-পুরুষের অবাধ চলাচল ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে স্থানীয় পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগ পায় মাধবপুর থানা। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নির্দেশে পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন কক্ষ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নীলফামারীর জলঢাকা উপজেলার রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মো. রুবেল (২৫), মৌলভীবাজারের মাধবপুর এলাকার সজিব মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মো. জালাল উদ্দিন (২৮), একই এলাকার মোছা. খাদিজা (২১) ও মুন্নী আক্তার (২৩), মাধবপুর উপজেলার নুরুন্নাহার (৪০) ও সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং মাধবপুর পৌরসভার কাটিয়ারা এলাকার সুরঞ্জিত পাল সোহেল।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসার অভিযোগ রয়েছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। আবাসিক হোটেলগুলোতে নিয়মিত তদারকি এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator