ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার..
ফরিদপুরের ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।..

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)।
র‌্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে র‌্যাব-১০ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator