রবিবার (৩০ আগষ্ট) দুপুরে সুন্দরবনের দুবলারচরের মেহেরআলী চর সংলগ্ন বঙ্গপসাগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় মেহেরআলী চরের মৎস্য ব্যবসায়ী মোঃ আলিম জানান, রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল ফেলাকে কেন্দ্র করে প্রথমে ঝগড়াঝাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। হামলাকারী জেলেরা কেরিংবোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায়। আহত জেলেরা হচ্ছেন, আশিক (২৫) মোঃ রিয়াজ হাওলাদার (৩৫) ও অপর পক্ষের জেলে মিজানুর রহমান (৩০)।
নাম প্রকাশে অনিচ্ছুক কোষ্টগার্ডের একজন সদস্য জানান,আহত জেলেদের আলোরকোল কোষ্টগার্ড কন্টিনজেটে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলায় পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন।