দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের ইন্তেকাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের ইন্তেকাল..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের ইন্তেকাল..
দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের ইন্তেকাল..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ 
 
 
 
 
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল রাজ্জাক মাস্টার আর নেই। বৃহস্পতিবার (২৭শে আগস্ট) দিবাগত শেষ রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুপচাঁচিয়া উপজেলার দেবরাসন গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,পাঁচ মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮শে আগস্ট) জুমার নামাজ শেষে দেবরাসন গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তাঁর ছাত্র-শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং।এছাড়া হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি নামক মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ চন্দ্র স্বর্ণকার,বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক সুশান্ত মালাকার সহ তাঁর সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি,বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।শিক্ষকতা জীবনে আলহাজ্ব আব্দুল রাজ্জাক মাস্টার দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি তাঁর শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
 
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকে 
০১৭১৩৭১৭৫০৪ 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator