শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাঈফ হাসান গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈফ হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার এসআই জলিল, এসআই আবুল কাশেমসহ পাঁচ সদস্যের পুলিশ দল এ অভিযান চালায়। পুলিশ জানায়, সাঈফ হাসান ছাত্রলীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সরকার পতনের আগে একাধিক দোকানপাটে হামলা, অস্ত্র নিয়ে জমি দখল ও বিরোধী মত দমন চেষ্টার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময় তৎকালীন এমপি ইকাবাল হোসেন সবুজ তাকে সকল অন্যায় কাজে সাপোর্ট দিয়ে তাকে কুখ্যাত হিসেবে গড়ে তুলেছিলেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট