সিদ্ধিরগঞ্জে ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় অজ্ঞাত কারণে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ

****
Eidok-এ শেয়ার
সিদ্ধিরগঞ্জে ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় অজ্ঞাত কারণে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ
ছবি: সংগৃহীত

 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় অজ্ঞাত কারণে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাতে হঠাৎ করে বিপুলসংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকেই মাথা ঘোরা, বমি বমি ভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এত শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনার পর আজ সকাল থেকে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল ম্যানসওয়্যার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুলসংখ্যক শ্রমিককে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অসুস্থতার প্রকৃত কারণ দ্রুত নির্ণয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ জেলার খবর সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকারের সংগ্রামে এক নির্ভীক নাম আবুল কালাম আজাদ 84 ভিউ ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের জেলার খবর ফরিদপুরে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পরিবারের 117 ভিউ শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ জেলার খবর শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ 50 ভিউ বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত 61 ভিউ নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ জেলার খবর নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ 69 ভিউ ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 59 ভিউ ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা জেলার খবর ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 68 ভিউ