চট্টগ্রামে রেলকর্মীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চট্টগ্রামে রেলকর্মীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ।

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
চট্টগ্রামে রেলকর্মীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ।
চট্টগ্রামে রেলকর্মীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ।
ছবি: সংগৃহীত
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে এক রেলকর্মীর বিরুদ্ধে নারী কর্মীদের ‘যৌন হয়রানি’, অফিসে হামলায় উসকানি, টিএলআরদের কাছ থেকে অর্থ আদায় এবং ঠিকাদারদের কাছে সুদে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই রে..
তিনি পাহাড়তলী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-(১) দপ্তরের উচ্চমান সহকারী হিসেবে ৪ বছর ধরে কাজ করছেন। ভুক্তভোগী নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলের নারী কর্মীদের লক্ষ্যবস্তু করেন নজরুল। এরপর বিভিন্ন কৌশলে নারীদের যৌন হয়রানি করেন তিনি। ২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি এক নারীকে যৌন হয়রানি করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ চট্টগ্রামের প্রতিদিনের হাতে রয়েছে। এক নারী রেলকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নজরুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আরেক সহকর্মীর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ তুলে আমাকে বদলি করা হয়। সানজিদা নামে এক ওয়েম্যান জানান, এলইপি ছুটি আবেদন করলে তা মঞ্জুর করার নামে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেন নজরুল। এমনকি হাত ধরে টানাটানির বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নারীদের যৌন হয়রানির বিষয়ে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এসবের কিছুই জানেন না বলে জানান। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের ২২ জুলাই পাহাড়তলীর বিভাগীয় প্রকৌশলী (১) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের ওপর ছাত্রদল নেতার হামলার নেপথ্যেও ছিলেন নজরুল ইসলাম। এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর নজরুলের উসকানিতে টেন্ডার সংক্রান্ত বিষয়ে মবের শিকার হন বলে জানান এক ভুক্তভোগী গণমাধ্যমকর্মী। জানা গেছে, ঠিকাদারদের সুদে টাকা দেন নজরুল। তার কাছ থেকে টাকা নেওয়া ঠিকাদারদের তিনি বিভিন্ন সুবিধা দেন। কামাল নামে এক ঠিকাদার বলেন, নজরুলের কাছ থেকে সুদে টাকা নিয়ে আমি কাজ করেছি। এছাড়া অভিযোগ রয়েছে, নজরুলের উসকানিতে ২০২৬ সালের ৬ মার্চ দুই ডিইএন কর্মচারীর ওপর মব সৃষ্টি করা হয়। নাজেহাল করা হয় দপ্তরে কর্মরত সাখাওয়াত হোসেনকে। এ বিষয়ে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (১) দপ্তরের উচ্চমান সহকারী সাখাওয়াত হোসেন বলেন, জিডি করার আগ পর্যন্ত জানতাম না, নজরুল জড়িত। পরে তার সম্পৃক্ত থাকার বিষয়টি জেনেছি। তিনি বলেন, ৬ মার্চ জুয়েলসহ কয়েকজন এসে কাজের বিপরীতে বিল দাবি করেন। বিলের বিষয়টি আমার নয়, আর বিল দেওয়ার মালিক আমি নই। কিন্তু তারা বুঝেও অযথা আমার ওপর চড়াও হয়। কেন, কোন কারণে তারা আমার ওপর আক্রমণ করেছে, তা জানি না।
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator