শ্রীমঙ্গলে স্বাস্থ্যসেবা নিয়ে মাসিক সমন্বয় সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীমঙ্গলে স্বাস্থ্যসেবা নিয়ে মাসিক সমন্বয় সভা

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে স্বাস্থ্যসেবা নিয়ে মাসিক সমন্বয় সভা
শ্রীমঙ্গলে স্বাস্থ্যসেবা নিয়ে মাসিক সমন্বয় সভা
ছবি: সংগৃহীত
সভায় উপজেলার মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম,টিকাদান কর্মসূচি,রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ,স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি এবং সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।..

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শনিবার (২২ আগস্ট) উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আলাল মিয়া,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তাকারী বেসরকারি সংস্থা ব্র্যাক ও সীমান্তিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় উপজেলার মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম,টিকাদান কর্মসূচি,রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ,স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি এবং সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা,নিয়মিত তদারকি ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে টিকাদান ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন,মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে জনগণের সঙ্গে সরাসরি কাজ করছেন। স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে তাদের কাজের মধ্যে আরও সমন্বয় ও জবাবদিহি প্রয়োজন। নিয়মিত তথ্য সংগ্রহ, সঠিকভাবে প্রতিবেদন প্রস্তুত এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।

সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং জনগণকে আরও কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator