যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন মৃত মহর আলী খানের ছেলে মোসারেফ খান (৫৯), সাজ্জাদ হোসেনের ছেলে শান্ত (৩২) ও অন্তু (২৯) তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে বসুন্দিয়া ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভাগ্নেরা তাদের মা ও খালাদের পৈত্রিক সম্পত্তির অংশ চাইলে, মামা পক্ষ তাতে আপত্তি জানান। এক পর্যায়ে কথাকাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি ঘটন। সংঘর্ষে দুই পক্ষের তিনজনই আহত হন।
আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
যশোরের বসুন্দিয়ায় জমির ভাগ চাওয়ায় মামা-ভাগ্নের সংঘর্ষে আহত- ৩
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0