ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সকল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি।
গত ২১ আগস্ট ২০২৬ (রবিবার) জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন-এর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ওই সাংগঠনিক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বিএনপি'র সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল ও কার্যকর থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির একটি অনুলিপি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাছিরুল ইসলাম নাছিরকে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।