যশোরে রিকশা থামিয়ে মহিলার ব্যাগভর্তি টাকা ছিনতাই! | আই নিউজ বিডি

যশোর

যশোরে রিকশা থামিয়ে মহিলার ব্যাগভর্তি টাকা ছিনতাই!

****
Eidok-এ শেয়ার
যশোরে রিকশা থামিয়ে মহিলার ব্যাগভর্তি টাকা ছিনতাই!
ছবি: সংগৃহীত

যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা মোড়ে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে টাকাভর্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী ও যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে গোলাম রব্বানী লাল্টু জানান, তার শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামে।

বুধবার সন্ধ্যায় তার স্ত্রী রোজিনা খাতুন ও মা জামিলা খাতুন ১ লাখ ৮৩ হাজার টাকা নিয়ে রিকশাযোগে দামুদরপুর থেকে বাহাদুরপুরের বাড়িতে ফিরছিলেন। টাকাগুলো রোজিনা খাতুনের ভ্যানিটি ব্যাগে ছিল।

গোলাম রব্বানী লাল্টু জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা যশোর-মাগুরা সড়কের লেবুতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে রিকশার গতিরোধ করেন।

তারা রোজিনা খাতুনের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাভর্তি ভ্যানিটি ব্যাগটি কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান গোলাম রব্বানী লাল্টু।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 81 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ