সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত..
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত..
ছবি: সংগৃহীত
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকালে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্বেচ্ছাসেবক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমুসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে নিউমার্কেট মোড়ে সমবেত হয়।

এই আয়োজনে পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডসহ জেলার সকল উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ধরনের অনুষ্ঠান স্থানীয় রাজনীতিতে স্বেচ্ছাসেবক দলের গুরুত্ব তুলে ধরে এবং দলীয় কর্মীদের মধ্যে আন্তরিকতা ও দলের প্রতি আনুগত্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator