রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত..
রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
আমার বিদ্যালয় আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'বালিকা ফুটবল প্রীতিম্যাচ-২০২৬'।..

 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় ও ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ঠাকুরগাঁও এডিপি)-এর সহযোগিতায় এই প্রীতিম্যাচের আয়োজন করা হয়। খেলা উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলার নির্বাহী অফিসার আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপির ম্যানেজার জনাব পিকিং চাম্বুগং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা বিএনপি ও ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৪ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস,ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামসহ উভয় বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

 

 অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরী ও বালিকাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয় কেন্দ্রিক এসব সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে প্রীতিম্যাচটি এক মিলনমেলায় পরিণত হয়। ৮০ মিনিট ফেলায় তমুল প্রতিযোগিতায় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়কে শূন্য এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator